September 10, 2026, 7:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

ভিজিডির চাউল আত্মসাত, কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভিজিডি’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাউল আত্মসাতের মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এনামুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, চেয়ারম্যান জামিরুল তার ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের রুবিনা খাতুনের নামে ভিজিডি কার্ড তৈরী করে ঐ কার্ডের বিপরিতে ২০১৯-২০২০ বছরের বরাদ্দ হওয়া সমুদয় সরকারী চাউল আত্মসাত করে দেন। প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল বরাদ্দ ছিল।
বিষয়টি টের পেয়ে ঐ নারীর ভাই মুন্না হোসেন চলতি মাসের ১৭ তারিখে একই আদালতে চেয়ারম্যানকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত ২৪ ঘন্টার মধ্যে দৌলতপুর থানাকে এ বিষয়টি মামলা হিসেবে গ্রহন করার নির্দেশ দেন। থানা ঐ দিনই মামলাটি গ্রহন করে।
এ মামলায় ২৪ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জামিরুল। আদালত জামিন নামুঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net