June 19, 2026, 3:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

খোকসা পৌরসভা/আ.লীগের শান্ত’র বিপরীতে বিএনপি প্রার্থী রাজু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খোকসা পৌরসভায় আ.লীগের মনোনিত প্রার্থী আল মোর্শেদ শান্ত’র বিপরীতে বিএনপি প্রার্থী দিয়েছে নাফিজ আহমেদ খান রাজুকে।
আল মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদের সন্তান। তিনি একই সাথে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। খোকসা উপজেলায় বর্তমান আওয়ামী লীগের রাজনীতির এক উদীয়মান নেতা। পারিবরিক রাজনৈতিক পরিচয়ের সুত্র ধরেই রাজনীতিতে আসেন শান্ত। ইতোমধ্যে বিগত উপজেলা নির্বাচনে তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করে জনগনের বিপুল ম্যান্ডেট পেয়েছিলেন। বলা হয়ে থাকে সেসময় তার বিজয় অর্জিত না হলেও বিজয় তার হাত থেকে ফসকে যায়। এবার তিনি সেই বিজয়কে ধরতে চান।
অন্যদিকে বিএনপি প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু পারিবারিকভাবে বিএনপি ঘরানার তার পিতা আনোয়ার আহম্মেদ খান তাতারী ছিলেন একাধারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরে পৌর মেয়রও হন তিনি। বিএনপির বর্তমান রাজনীতির ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে তাকে হতে হয়েছে বিএনপির প্রার্থী। তবে তিনি বলেছেন জনগন তাকে ভোট দিতে প্রস্তুত। তিনি সেই পরিবেশ সৃষ্টির আশাবাদী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জানান আওয়ামী লীগ যে কোন ধরনের প্রতিদ্ব›িদ্বতা করেই বিজয় অর্জন করে চায়। দেশের চলমান উন্নয়ন জনগনের প্রত্যাশার ফসল। সেই ফসলকে সবার ঘরে পৌঁছে দিতে আওয়ামী লীগের প্রার্থীকেই জয়ী করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net