August 25, 2026, 7:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মফস্বল সংবাদপত্র : পিআইবি মহাপরিচালক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনায় সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত খাতের মধ্যে রয়েছে সংবাদপত্র। তবে সবথেকে বেশী ক্ষতির শিকার হয়েছে মফস্বল সংবাদপত্র। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ এ কথা বলেছেন। তিনি আরও বলেন এগুলো টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। না হলে মফস্বল সাংবাদিকতা ও সংবাদপত্র হুমকির মুখে পড়বে।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে পিআইবির উদ্যোগে যশোর সার্কিট হাউসে আয়োজিত তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিআইবির মহাপরিচালক বলেন, করোনা পরিস্থিতির মধ্যে পুলিশ নার্সের পাশাপাশি সাংবাদিকরাও দায়িত্ব পালন করছেন। সবাই বেতন ঠিকমতো পেলেও সাংবাদিকদের অবস্থা করুণ। টিম টিম করে চলছে। সংবাদপত্র যাদের জন্য সেই পাঠকই নেই। করোনা আতঙ্কে মানুষ পত্রিকা পড়াও বন্ধ করে দিয়েছে।
পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক মিলন রহমান।
কর্মশালায় যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net