June 18, 2026, 3:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

মাস্ক পরলে ফুল, না পরলে জরিমানা

জহির রায়হান সোহাগ. চুয়াডাঙ্গা/ 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে কাজ করে আসছে চুয়াডাঙ্গা প্রশাসন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তবুও থেমে থাকেন নি তারা।লকডাউন শতভাগ নিশ্চিত করতে দিনরাত কাজ করেছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। শতভাগ লকডাউন নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়েছেন তারা। কোভিড-১৯ এর সংক্রমণরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত প্রচার প্রচারণার পাশাপশি করেছেন মাস্ক বিতরণ। দিয়েছেন ত্রাণ। বসে থাকেনি পুলিশও।

এই শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ক্যাম্পেইনে।

আজ বৃহস্পতিবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডে ওই কার্যক্রম শুরু করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এসময় মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। স্বাস্থ্যবিধি মানায় তাদের উৎসাহিত করতে ওই পদক্ষেপ বলে জানান তিনি। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে প্রশাসন। নিয়মিত  ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে মাস্ক। যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে করা হচ্ছে জরিমানা। ওই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি অমান্য, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট পরিধান না করার অপরাধে ২৪ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতে। সতর্কতার পাশাপাশি বিতরণ করা হয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক ও লিফলেট। যানবাহন ও দোকানে লাগানো হয় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘নো মাস্ক, নো শপিং’ লেখা সংবলিত স্টিকার।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net