March 5, 2026, 4:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন জেবিএম ইটভাটা বন্ধের নির্দেশ, একলাখ জরিমানা 

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার গবরগাড়া গ্রামের জেবিএম ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে জিসান ব্রিক্স ম্যানুফ্যাকচার (জেবিএম) ইটভাটায় অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ইটভাটার লাইসেন্স ছাড়াই ইট পোড়ানোর দায়ে ওই অর্থদÐাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের বাচ্চু সরকারের ছেলে আবু জাফর সেকেন্দার আবাদি জমিতে ইটভাটা তৈরি করেন। জিসান ব্রিক্স ম্যানুফ্যাকচার (জেবিএম) নামে ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের লাইসেন্স না নিয়েই ইট পোড়ানো শুরু করেন তিনি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না নিয়ে এবং নিয়মনীতি উপেক্ষা করে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০১৩) এর ১৪ ধারায় ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে ইটভাটার সকল যন্ত্রাংশ দ্রæত অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগীতা করেন ভ‚মি অফিসের অফিস সহায়ক আরিফ হোসেন ও তিতুদহ ক্যাম্প পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net