July 20, 2026, 4:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

মাধ্যমিকে বই বিতরণ হবে ১২ দিন ধরে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

করোনা মহামারির কারণে এবার নতুন শিক্ষাবর্ষে উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির নিশ্চিত করেই স্কুল থেকে বই বিতরণের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ২৯ ডিসেম্বর দুপুরে এক ভার্চুয়াল প্রেসব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো। ।

ইতোমধ্যে মাঠপর্যায়ে বই পাঠানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই ১ জানুয়ারি বিতরণ শুরু হচ্ছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই নিতে হবে। একদিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ করা যাবে বলে ধারণা মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

জানা গেছে, বই বিতরণে স্কুলগুলোতে শ্রেণিভিত্তিক বুথ করা হয়েছে। একজন শিক্ষক একটি বুথের দায়িত্বে থাকবেন। শিক্ষার্থীরা শ্রেণি ওয়ারি বুথ থেকে বই সংগ্রহ করবে। অনেক উপজেলায় বইয়ের সাথে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়গুলো এক দিনেই বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবে। তবে, যেসব প্রতিষ্ঠানে ৬০০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে সে স্কুলগুলোর বই বিতরণে দুই-তিন দিন সময় লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net