March 24, 2026, 4:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

গরু চোরের দল এখন মিরপুরে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া সদরের পর এবার মিরপুরে গরু চুরির ঘটনা বেড়েছে। চোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন গরুর মালিকরা। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় চুরির ঘটনা ঘটছে। এর মাসখানেক আগে কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকায় একইভাবে গরু চুরির ঘটনা ঘটেছে।

৩০ মার্চ রাতেও মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে ৪টি গরু চুরি গেছে। মুসা প্রামাণিক নামে এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ী থেকে তিনটি গরু এবং একটি বাছুর চুরি যায়। মুসা প্রামাণিক জানান, রাত ১১টার দিকে ঘরে আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে আজানের সময় উঠতে গিয়ে দেখি ঘরে বাইরে থেকে তালা দেয়া। বাড়ির অন্য ঘরগুলোও বাইরে থেকে আটকে রাখা হয়। পরে আমার ছেলে পাশের বাড়িতে ফোন করে ডেকে আনলে আমাদের ঘর খুলে দেয়। তখন উঠে দেখি গাভী-বাছুরসহ চারটি গরুই নেই। মুসা বলেন গোয়াল ঘরের দরজা ছিলো না। কদিন ধরেই লাগাবো বলে ভাবছিলাম। আমাদের তালা বাইরেই পড়ে ছিল। তা দিয়ে আমাদের আটকে রেখে চোর সর্বনাশ করে গেছে। পরে সকাল ১০টার দিকে মিরপুর থানায় জিডি করেছেন মুসা।

ওই গ্রামের মো. শামীম বলেন, কয়েকদিন আগে চরপাড়া গ্রামেও গরু চুরির ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী শাহীন আলী বলেন, গত সপ্তাহে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া মাঠপাড়া থেকে লাল প্রামাণিকের বাড়ীর গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়। তার কিছুদিন আগে চা দোকানী মাসুদের তিনটি গরু চুরি হয়ে যায়। গরুর মালিকরা চুরির পর খোঁজাখুজি করে পুলিশের স্মরণাপন্ন হচ্ছেন। কিন্তু নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মো্স্তফা বলেন, গরু চুরির বিষয়ে পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে।

কুষ্টিয়া অঞ্চলে অন্যান্য কাজের পাশিপাশি প্রায় প্রতিটি বাড়িতে কোরবানীর হাটে বিক্রির লক্ষ্য নিয়ে গরু লালন পালন করা হয়। সংসারে একটু স্বচ্ছলতা কষ্ট করে জমানো সঞ্চয়, ধারদেনা কিংবা ঋণ নিয়ে গরু কেনেন তারা।

তবে চোরের দল এসব মূল্যবান গরু চুরি করায় কৃষকরা ভেঙ্গে পড়ছেন। হতদরিদ্র এসব পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net