August 25, 2026, 5:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য!

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করিয়ে এক আওয়ামী লীগের কর্মীকে পবিত্র করিয়ে বিএনপির সদস্য বানানো হলো।
কুষ্টিয়া-১ আসনের ধানের শীষ প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা আর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল এ কাজ করেছেন। আওয়ামী লীগের ঐ কর্মী হলেন আসাদুল হক।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, রোববার (১ ফেব্র“য়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বা”চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। এ সময় আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় রেজা আহম্মেদ বা”চু মোল্লা ও শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন।
এ সময় ¯’ানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপ¯ি’ত ছিলেন।
দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ¯’ানীয়রা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিল।
এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, আমার বংশের সবাই বিএনপির রাজনীতির যুক্ত। আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমার ই”ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজ আমার সেই আশা পূর্ণ হয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুর“ত্বপূর্ণ মনে হওয়ায় এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net