August 25, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু গেমসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ স্বর্ণপদক জয়

বিশ্ববিদ্যালয়   প্রতিবেদক, দৈনিক কুষ্টিয়া/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস প্রতিযোগিতা-২০২০’ এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন ছাত্রী পাঁচটি পদক জয় করেছে। এরমধ্যে দুই শিক্ষার্থী মোট চারটি স্বর্ণ ও এক শিক্ষার্থী ব্রোঞ্জ পদক অর্জন করে।
পদক জয়ী তিনজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শির্ক্ষার্থী। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আনিকা রহমান তামান্না একশ মিটার হার্ডলস, একশ মিটার রিলে ও চারশ মিটার রিলে এই তিন ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন। এ ছাড়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রিংকি খাতুন লং জাম্প ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন।
শারীরিক শিক্ষা বিভাগ জানায়, ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে ও আনিকা রহমান তামান্না মোট তিন ইভেন্টে প্রথম স্থান অর্জন করে তিনটি স্বর্ণপদক জয়লাভ করেন। এছাড়া রিংকি খাতুন লং জাম্প ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করেন।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বিজয়ীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net