February 7, 2026, 2:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিভিন্ন অনিয়মের কারনে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সাথে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানকে উপজেলার সকল কার্যক্রম পরিচালনাসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত স্বারক নং-৪৬.০৪৫.০২৭.০৮.১৫০.১৫০.২০১৮-২৭৪ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এর বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান তার আপন ভাই ও ফুফাতো ভাইযের নামে বরাদ্ধ দেওয়া,রাজম্ব তহবীল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরীব/মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজেস্ব লোকের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাত করা, বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়ন নীতিমাল (সংশোধীত) ২০১৩ অনুসরণ না করে বয়স্কভাতা প্রদান এবং নিয়ম বহিঃর্ভত ভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্ধ দেওয়া সর্ম্পকে আনীত অভিযোগ গুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমানিত হয়েছে এবং যেহেতু তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে জবাব প্রদানের জন্য বলা হলে তিনি জবাব দেন নি এবং পরবর্তীতে ব্যাক্তিগত শুনানী প্রদানের জন্য বলা হলে তিনি শুনানীতেও অংশ গ্রহণ করেননি। সেহেতু, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ ধারার বিধান অনুযায়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক রবখান্ত করা হল।
পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net