February 7, 2026, 2:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

সাংবাদিক রোজিনার জামিন/আদালত ও আইনজীবি কে কি বললেন

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
দন্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেলেন।
রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতকে বলেন যেহেতু মামলাটি অত্যন্ত স্পর্শকাতর তাই মামলার আসামি রোজিনা ইসলাম যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা দেন, সে ক্ষেত্রে তাঁর জামিনে কোনো আপত্তি নেই।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত বলেন, গণমাধ্যম শক্তিশালী মাধ্যম। সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন।
গত বৃহস্পতিবার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ। প্রায় ঘণ্টাব্যাপী শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা ভার্চ্যুয়ালি অংশ নেন। তবে আদালত সেদিন তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি। রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আজ আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে দীর্ঘ সময় আটকে রাখার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে যান রোজিনা ইসলাম।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
রোববার রোজিনা ইসলামের জামিনের আদেশের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে রোজিনার আইনজীবি এহসানুল হক সাংবাদিকদের বলেন আদালতের মন্তব্যের সারমর্ম হচ্ছে, ‘আমরা প্রত্যেকে একে ওপরের পরিপূরক। দেশের বৃহত্তর স্বার্থে ভুল–বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। আইন ও আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে সবাই দায়িত্বশীল আচরণ করবেন।’
আইনজীবী এহসানুল হক বলেন, ‘এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের ক্ষেত্রে আমরা কোনো দ্বিমত পোষণ করি না। যদিও আইনের চোখে শর্তযুক্ত জামিন কোনো জামিন নয়। তবুও আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকের ভূমিকাকে স্বাগত জানাই।’
জামিন পাওয়ার পর আজই রোজিনা ইসলাম মুক্ত হবেন কি না, জানতে চাইলে সমাজী বলেন, যেহেতু এ আদেশ মৌখিক। তবে তিনি আশা করেন, গুরুত্ব অনুধাবন করে আদালত দ্রুতই লিখিত আদেশ দেবেন। লিখিত আদেশের পরই মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। অন্য কোনো আইনি বাধা না থাকলে আজই রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন বলে আশা করেন তিনি।
জামিনে মুক্ত হওয়ার পর রোজিনা ইসলাম তাঁর আইনজীবীদের যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান এহসানুল হক সমাজী। তিনি আরও বলেন, ‘আজকে রাষ্ট্রপক্ষ ডকুমেন্টস দিয়েছে। ডকুমেন্টসের নেচারটা কী, সেটা সম্পর্কে অবগত নই। তিনি জামিনে বেরিয়ে এলে এরপর ওই ডকুমেন্টস আইনিভাবে উত্তোলন করে ন্যায়বিচারের স্বার্থে যা করা দরকার, তা করব।’
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে কয়েক দিন ধরেই প্রতিবাদ ও আন্দোলন চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবাদ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net