October 17, 2026, 12:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুমারখালীতে গলায় ফাঁস দিয়ে সিঙ্গাড়া বিক্রেতার আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে করম আলী (৫৩) নামের এক সিঙ্গাড়া ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ জানাগেছে। নিহত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত মজের আলীর পুত্র।
এলাকাবাসী ও নিহতের পারিবারি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত একটার দিকে বাড়ির গোয়ালঘরে বাঁশের আড়ার সাথে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে করম আলী আত্মহত্যা করেন। কিন্তু কি কারনে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশি জানান, গত মাস তিনেক আগে গ্রামে একটি হত্যাকান্ড ঘটে। সেই হত্যাকান্ডের মামলায় আসামি পক্ষের লোক ছিলো নিহত করম আলী। সেই হত্যাকান্ডের পর করম আলী দীর্ঘদিন মেয়ের বাড়িতে পালিয়ে ছিলো। কিছুদিন হলো সে বাড়িতে ফিরে আসে। এর পর থেকেই সে সব সময় চিন্তিত থাকতো।
এলাকাবাসী আরও জানায়, এসব ঘটনা মিলিয়ে করম আলীর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনকই মনে হচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net