February 6, 2026, 4:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

করোনায় মৃত্যু/ ঢাকার পরেই কুষ্টিয়া জেলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহামারী করোনায় এই মুহুর্তে মৃত্যুর সাড়ি রাজধানী ঢাকার পরেই খুলনা বিভাগ ও এই বিভাগের কুষ্টিয়া জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
এদিকে কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২৩ জন।
গত এক সপ্তাহে (৩ থেকে ১০ জুলাই) সবচেয়ে বেশি ৪০৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৭ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তবে জেলাওয়ারি হিসাবে গত এক সপ্তাহে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা জেলায়। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় এই সময়ে মারা গেছেন ১৬১ জন। আর এই এক সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ ১০১ জন মারা গেছেন কুষ্টিয়ায়।
এই সপ্তাহে মোট রোগী শনাক্ত হয়েছে ৭৩ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৭ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। সোয়া এক বছর ধরে চলমান এই করোনা পরিস্থিতি আগে দেখা যায়নি।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সংক্রমণের পর থেকেই ঢাকা বিভাগে শনাক্তের সংখ্যা ও মৃত্যু দুটোই বেশি। দেশের অন্যান্য এলাকার তুলনায় এখানে করোনা শনাক্তের পরীক্ষাও হচ্ছে অনেক বেশি। একক জেলা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫ হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এর মধ্যে ঢাকা মহানগরের হিসাবও অন্তর্ভুক্ত। তবে সংখ্যার দিক থেকে মৃত্যু অনেক বেশি হলেও শনাক্ত রোগীর সংখ্যার বিপরীতে ঢাকায় মৃত্যুর হার তুলনামূলক কম। শুরু থেকে গতকাল পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় ঢাকা জেলায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ। আর কুষ্টিয়ায় এই হার ৩ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে বিভাগওয়ারি হিসাবে গতকাল পর্যন্ত ঢাকা বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ আর খুলনা বিভাগে এই হার ২ দশমিক ৫৬ শতাংশ।
মে মাসের মাঝামাঝি সময় থেকে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। জুনের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। বিশেষ করে খুলনা ও রাজশাহী অঞ্চলের পরিস্থিতি খারাপ আকার ধারণ করে। রাজশাহীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খুলনায় এখনো পরিস্থিতি খারাপ। বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের সব জেলাতেই সংক্রমণ বাড়ছে।

গতকাল শেষ হওয়া সপ্তাহে (৪-১০ জুলাই) প্রতিদিন গড়ে ১০ হাজার ৪৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ১৮২ জনের। এই সপ্তাহে মৃত্যুর দিক থেকে খুলনা ও ঢাকার পর আছে যথাক্রমে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net