October 18, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোটরসাইকেলে পাওয়ার ট্রিলারের ধাক্কা মা নিহত, ছেলে আহত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মাসুমা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন

তার ছেলে জাহাঙ্গীর আলম।

আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুমা খাতুন সদর উপজেলার নওদাগা গ্রামের ইজাজুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে উথলী গ্রামের ধুন্দু মিয়ার বাড়ির সামনে জাহাঙ্গীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পাওয়ার ট্রিলার। এতে তার মা মাসুমা খাতুন মোটরসাইকেলের পিছন থেকে পাঁকা সড়কের উপর ছিটকে পড়েন। আহত হন ছেলে জাহাঙ্গীরও। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান মাসুমা খাতুন।  নিহতের মরদেহ গ্রামের বাড়ি নওদাগায় নিয়েছেন স্বজনরা। সেখানে  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জাহাঙ্গীর।

নিহত মাসুমা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম জানান, বিকেলে নওদাগা গ্রামের নিজ বাড়ি থেকে তার মাকে মোটরসাইকেলযোগে নানা বাড়ি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net