June 17, 2026, 5:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন শৈলকুপার মেয়ে উন্নতি খাতুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক  ,শৈলকুপা(ঝিনাইদহ)/

ঝিনাইদহের শৈলকুপার দোহারো গ্রামের মেয়ে উন্নতি খাতুন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন। বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাপানের টোকিও থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার শহীদ শেখ কামালের জন্মদিনে উন্নতি খাতুন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। সাত ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও ২ টি প্রতিষ্ঠান পুরস্কার পাবেন। পুরস্কার প্রাপ্তরা ১ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক পাবেন। এর মধ্যে শৈলকুপার উন্নতি খাতুন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এব্যাপারে উন্নতি খাতুন বলেন, কাজের স্বীকৃতি হিসাবে এ পুরস্কারে আমাকে মনোনীত করায় আমি খুশি।
উল্লেখ্য,২০১৯ সালে শৈলকুপার উন্নতি খাতুন বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগের হয়ে সর্বোচ্চ  গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net