October 18, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু: ঘাতক স্বামী আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় স্বামীর নির্মম নির্যাতনে নাজমা খাতুন (৩২)  নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী শিপন আলীকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।                        

 

স্থানীয়রা জানান, পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী নাজমা খাতুনকে নির্যাতন করে আসছিলেন স্বামী শিপন আলী। গত কয়েকদিন  আগে শিপন আলী তার স্ত্রী নাজমা খাতুনকে বেধড়ক মারপিট করেন। এতে গুরুতর আহত হন নাজমা।  তারপর থেকে বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে। অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে নাজমা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।  পরে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নাজমা খাতুনের স্বামীর বাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে মরদেহ বাড়িতে নেয়ার চেষ্টা করে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত নাজমা খাতুনের শরীরে মারধরের আলামত দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশের জেরার মুখে মারধরের কথা স্বীকার করে তারা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উঠান থেকে পড়ে গিয়েছে বলে নাজমা খাতুনকে ভর্তি করে তার স্বামী শিপন আলী। মঙ্গলবার রাত ২ টার দিকে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় অভিযুক্ত শিপন আলীকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net