July 27, 2026, 1:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

খোকসায় বঙ্গমাতার জন্মদিনে অলোচনা সভা

হুমায়ুন কবির, খোকসা/
ফজিলতুন্নেসা বাঙালি নারী জাতির উজ্জ্বল নক্ষত্র। অনুকরণে হতে পারে আমাদের বর্তমান নারী সমাজের কাছে। ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।
খোকসা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত রবিবার বেলা ১১ টার সময় উপজেলা অডিটরিয়ামে ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখও।
আলোচনা সভায় বক্তারা মহীয়সী নারী ফজিলাতুন্নেসা মুজিবের জীবন কর্ম এবং তার দিক দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা সভা শেষে দুস্থ অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে পাঁচটি সেলাই মেশিন বিতরণ করেন এবং তিনজন অসহায় নারীকে ২ হাজার করে টাকা নগদ একাউন্ট এর মধ্যমে বিতরণ করা হয়।
জন্মদিনের আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক ভুক্তভোগী নারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net