August 27, 2026, 8:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

বঙ্গোপসাগরে জলসীমায় অনুপ্রবেশ/ ১৩ ভারতীয় জেলে আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মৎস্য আহরণের সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
রোববার (৮ আগস্ট) দুপুর ১টায় এ তথ্য জানান কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।
তিনি বলেন, ‘মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে টহল দিচ্ছিল আমাদের কোস্টগার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করছিল এফবি স্বর্ণতারা নামক একটি ভারতীয় ট্রলারে থাকা জেলেরা। এ সময় অভিযান চালিয়ে ট্রলারটিসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।’
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আমিরুল হক আরও বলেন, ‘আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে।’
এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ এফ বি মা শিবানী ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ এফবি মঙ্গল চন্ডি এবং চলতি বছরের ২৯ জানুয়ারি ২৮ জন জেলেসহ শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ট্রলার আটক করে কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net