October 17, 2026, 8:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় আলোচিত আব্দুল খান হত্যা মামলায় হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
একই সঙ্গে আসামীদের ১০ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অনাদায়ে আরও বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৪ সালের ২০ জুন বোরে মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ মজিবুল গংরা। এ ঘটনায় ঐ দিনই পাঁচজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন আব্দুল খানের ছেলে নাজমুল খান।
রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২), বাবু খানের আরেক ছেলে আরিফ (৩৭), মৃত ইনছার খানের ছেলে শফি খান (৪৩), সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল (৩৬)। তারা সবাই মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net