March 16, 2026, 11:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ/১৩ ভারতীয় জেলে আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় ১৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ‘পিতা মাতার আশির্বাদ-১২’ নামে একটি ট্রলার।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোস্টগার্ড তাদের আটক করে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে করতে দেখে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয়ের ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জল-সীমানা থেকে আটক করে।
ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশে কোস্ট গার্ডের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net