October 17, 2026, 10:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসায় পাওনা টাকা না পাওয়ায় হামলা !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় দুর্বৃত্তের হামলায়  এমদাদুল হক নামে এক মুরগী ব্যাবসায়ীর গুরুতর আহতের সংবাদ জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপগ্রাম বাজারে মুরগী ব্যাবসায়ী গোপগ্রাম (সন্তসপুর) গ্রামের মৃত্যু আব্দুল মোন্নাফ এর ছেলে মোঃ ইমদাদুল হক (২৮) এর কাছে পাওনা টাকা আনতে যায় স্থানীয় পাওনাদার সজীব হোসেন, ওসমান শেখ ও আসলাম শেখ।
পাওনা টাকা না দেওয়ায় কথা কাটা কাটির এক পর্যায়ে মুরগী ব্যাবসায়ী ইমদাদুল হক এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে ইমদাদুল হক  গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত ইমদাদুল হক কে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে।
জরুরি বিভাগের ডাক্তার তারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি করেন। বর্তমানে আহত এমদাদুল হক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে গোপগ্রাম বাজারে গোলমালের বিষয়টি স্বীকার করেন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করছেন বলেও জানান।
অপরদিকে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, গোলমেলে ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net