October 18, 2026, 9:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকলে আরোহী রানা ইসলাম (১৮) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রানা ইসলাম একই গ্রামের রাজা মোল্লার ছেলে ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রানা ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এসময় মূল রাস্তায় উঠতে গেলে একটি ইজিবাইকের সাথে তার মমোটরসাইকেলেরর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রানা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তার জানান, রানা ইসলামের বুকে ও মাথায় প্রচন্ড লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, দুর্ঘটনারর বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net