July 13, 2026, 1:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

স্পিড ব্রেকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনায় মোটরসাইকেলের স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা ও শুভ সাহা নামে দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে মহানগরীর সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ হাজরা মহানগরীর সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকার গৌতম হাজরার ছেলে। শুভ সাহার বাড়ি চট্টগ্রাম। তিনি বড় চাচা মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করতেন।

খুলনা সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর কনিকা সাহা বলেন, আলী ক্লাব সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলে আসছিল সৌরভ ও শুভ । অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তবে স্থানীয় কয়েকজন বলছে- একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক বলেন, সৌরভ ও শুভ গল্লামারী থেকে এম.এ বারি সড়ক হয়ে উল্টো পথে দ্রুত গতিতে সোনাডাঙ্গার দিকে আসছিল। আলী ক্লাব সংলগ্ন রাস্তার মাঝের স্প্রিড ব্রেকারে ধাক্কা খেয়ে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net