April 29, 2026, 6:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

ভেড়ামারায় সন্ত্রাসীদের হামলায় আহত যুবককে হুমকি প্রদান অব্যাহত

আব্দুল আলিম ভেড়ামারা/

কুষ্টিয়ার ভেড়ামারার পরানখালি মির্জাপুর তালতলার নিকট সন্ত্রাসীদের হামলায় কাঠ মিস্ত্রী আজিজ মন্ডলের ছেলে আকাশ মন্ডল গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় ১২ জন কে আসামী করে ১টি মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৩ তাং ১৭-০৮-২০২১ ইং। ১২ জন আসামীর মধ্যে ৭ জনের জামিনে হওয়ায় আসামীরা বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান অব্যাহত রেখেছে। আজিজ মন্ডল একজন কাঠ মিস্ত্রী হওয়ায় সে ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে।
ভেড়ামারা থানা সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি আখ সেন্টারের সামনে গত ঈদুল ফেতরের পরের দিন সন্ধ্যাবেলায় আযানের সময় উ”চস্বরে সাউন্ড বক্্ের গান বাজানো বন্ধ করতে বলে কাঠ মিস্ত্রী আজিজ মন্ডলের ছেলে আকাশ মন্ডল। এ ঘটনায় আকাশ মন্ডলের সাথে একই এলাকার বিমল মন্ডল ও তানজিরুর ইসলামের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে ১৬ আগষ্ট মির্জাপুর তালতলা গোর¯’ান মাঠে মির্জাপুর বনাম পনানখালি ফুটবল একাদশের খেলা দেখে আকাশ মন্ডল বাড়ি ফেরা পথে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা হলো ভেড়ামারার মির্জাপুর হাবড়িপাড়ার আনারুল ইসলামের ছেলে রানা (২০), পরানখালি এলাকার বাবুল মন্ডলের ছেলে বিমল মন্ডল (২৪), খলিল মন্ডলের ছেলে তানজিরুর ইসলাম (১৯), মির্জাপুর মধ্যপাড়ার শিহাবুলের ছেলে রকি (২৩), খবিরের ছেলে রনক (২০), আশরাফুলের ছেলে আশিক (২১), আলমের ছেলে আকাশ (২২), মৃত ওমরের ছেলে আলামিন (২০), জিল্লুর ছেলে জিম (২০). জাহাঙ্গীরের ছেলে শামীম (২১), সোনা মন্ডলের ছেলে আবির (২২) ও মির্জাপুর মধ্যপাড়ার মৃত শফিকুলের ছেলে সাগর (১৫)সহ অজ্ঞাত ৬/৭ জন। উক্ত সন্ত্রাসীদের হামলায় কাঠ মিস্ত্রী আজিজ মন্ডলের ছেলে আকাশ মন্ডল দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। আহত আকাশ মন্ডল কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্স ভর্তি করলে তার অবস্থা  আশংকা জনক হলে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।  আকাশ মন্ডল মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এই মামলায় একাধিক আসামাীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি । বাঁকী আসামীদের কে আটক অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net