September 20, 2026, 10:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব

ই-অরেঞ্জ ইস্যুতে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে সমালোচনা, কুষ্টিয়ায় যুবক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিজের ফেসবুক আইডিতে লাইভে প্রধানমন্ত্রীকে গালাগাল করার অপরাধে কুষ্টিয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঐ যুবকের নাম টিপু সুলতান ইব্রাহিম (২৩)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের খোকন আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান ঐ যুবক মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে অনলাইন বিজনেস প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতিষ্ঠা থেকে শুরু সকল কার্যক্রম নিয়ে কথা বলেন এবং এর সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। একই সাথে এসবের পৃষ্টপোশক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন।
এ ঘটনায় একই এলাকার এজাজুল হাকিম নামের এক ব্যক্তি ঐ যুবকের বিরুদ্ধে বুধবার দুপুরে কুষ্পিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলায় বাদী উল্লেখ করেন ঐ যুবকের কর্মকান্ডে এলাকায় লোকজনের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। ঘটনায় তিনি রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন সহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখেনে।
এজাহারে আরো বলা হয় ভিডিওটি দেখে অনেকে শেয়ার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় সবাই আহত হন। এহেন কর্মকান্ডে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাত সাড়ে নঢটার দিকে তার নিজ এলাকা থেকেই ঐ যুবককে গ্রেপ্তার করে। ঐ যুবকের পরিচয়ের বিষয়ে ওসি জানান টিপু সুলতানের পরিবার এক সময় জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল। সে একটি বেসরকারী পলিটেকনিক কলেজের ছাত্র।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন রাতেই তাকে কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net