October 17, 2026, 11:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

চলন্ত ট্রেন এ পুত্র সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাবিনা ইয়াসমিন (২৫) নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের অদূরে সন্তান জন্ম দেন ওই গৃহবধূ।সাবিনা ইয়াসমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। প্রসববেদনা নিয়ে স্বজনদের সঙ্গে ভেড়ামারা থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির জন্য আসছিলেন তিনি। পরে নবজাতকসহ রেলওয়ে কর্তৃপক্ষ প্রসূতিকে রামেক হাসপাতালে পৌঁছে দেয়।রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‌‌‌‌রাত সাড়ে ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের অদূরে ওই নারী চলন্ত ট্রেনের ভেতরে সন্তান প্রসব করেন। তখনই স্টেশনে বিষয়টি জানান রেলকর্মীরা। ট্রেনটি রাত ১১টা নাগাদ রাজশাহী স্টেশনে পৌঁছায়। তার আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স স্টেশনে অপেক্ষায় ছিল। তাতে করে নবজাতকসহ ওই প্রসূতিকে রামেক হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ভেড়ামারা থেকে সন্ধ্যা ৭টার দিকে ওই নারী ট্রেনে ওঠেন। প্রসববেদনা নিয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তির জন্যই আসছিলেন। ওই নারী বসেছিলেন ছ বগিতে। তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন।তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। সেই ঘোষণা শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন একজন নারী চিকিৎসক। পরে নির্ধারিত কামরায় নিয়ে গিয়ে ওই চিকিৎসকের তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন ওই নারী যাত্রী। নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net