April 29, 2026, 7:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

কুমারখালী রেলবস্তি থেকে ইয়াবা ও ট্যাপেন্টা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে  ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার সেরকান্দি রেলবস্তির নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আটক মাদক ব্যবসায়ী সেরকান্দি রেলবস্তির মৃত বক্কার সাধুর ছেলে শাহিন(৩৫)।
অভিযান পরিচালনাকারী সাব ইন্সপেক্টর জসিম জানান, দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী শাহিন পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সঙ্গীয় পুলিশসহ রেলবস্তিতে অভিযান চালিয়ে  তাকে তার নিজ ঘর থেকে আটক করা হয়েছে। এসময় ২০০ পিচ ইয়াবা, ১৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার  ওসি কামরুজ্জামান তালুকদার জানান, একাধিক মাদক মামলার আসামী শাহিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net