April 1, 2026, 12:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী

ইবি প্রক্টরের পিতা আবুল কাশেমের জানাযা সম্পন্ন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারঃ) ড. জাহাঙ্গীর হোসেনের পিতা বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম (৮১)’র জানাযা সম্পন্ন হয়েছে।
আলমডাঙার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা দশটায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভ‚ঁইয়া। জানাযা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সালামের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন তারা।


এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকিবিল্লাহ বিকুল, ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী অারাফাত সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্ম কর্তা-কর্মচারী ও এলাকার ব্যক্তিবর্গ।আবুল কাশেম শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের ডাঃ তোফাজ্জুল হেলথ্ এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net