May 29, 2026, 3:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের

২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে সরকারের কঠোর অভিযান দেশজুড়ে নতুন মাত্রা পেয়েছে। অবৈধ মজুদ, পাচার ও অসাধু তৎপরতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় (৩০ মার্চ) দেশের ৬৪টি জেলায় একযোগে পরিচালিত হয়েছে ৩৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব অভিযানে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং অর্থদণ্ড হিসেবে আদায় করা হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মোট ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধ জ্বালানি তেল, যার মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল।
অভিযান শুধু জরিমানাতেই সীমাবদ্ধ থাকেনি; দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলায় একজনকে ২ মাস, চাঁদপুর জেলায় একজনকে ১ বছর এবং গাজীপুর জেলায় একজনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এতে করে অসাধু ব্যবসায়ীদের জন্য একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে, আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পেট্রল পাম্পে দীর্ঘ লাইন এবং জ্বালানি সংকটের আশঙ্কা জনমনে উদ্বেগ তৈরি করেছে। তবে সরকারের দাবি, বাস্তবে জ্বালানি তেলের কোনো বড় ঘাটতি নেই; বরং কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে নিয়মিত অভিযান চালিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকাসহ বিভিন্ন মহানগরীতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চলমান এসব অভিযানের পাশাপাশি সাধারণ জনগণকেও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ মজুদ বা পাচারের তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, যাতে নাগরিকরাও এই অভিযানে অংশীদার হতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ মজুদ ও পাচার অব্যাহত থাকলে বাজারে সরবরাহ কমে গিয়ে মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হয় এবং সরকারের ভর্তুকি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। তাই সময়োপযোগী ও কঠোর এই অভিযান জ্বালানি খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকার আশাবাদ ব্যক্ত করেছে যে, আগামী এপ্রিল মাসেও চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখা সম্ভব হবে। তবে বাজারকে স্বাভাবিক রাখতে এবং অসাধু তৎপরতা দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net