September 30, 2026, 12:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

সকল রায় প্রকাশ্যে দিতে নিম্ন আদালতের বিচারকদের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অধস্তন আদালতের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তবর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য বিচারকদের প্রতি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতগুলোর বিচারকের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তবর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো। আদালতের রায় অনুযায়ী উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য অধস্তন সব আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হলো।’

উল্লেখ্য, অধস্তন আদালতে প্রায়ই শুনানি শেষে রায় বা আদেশ এজলাসে থেকে বিচারকরা ঘোষণা করে থাকেন। যা নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেয়। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তার নির্দেশেই সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নোটিশটি জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net