August 24, 2026, 10:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসায় ভ্যান ছিনতাই কারী রিফাজ মন্ডল আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় চতুর্থ  শ্রেণীর  এক স্কুল ছাত্রের কাছ থেকে পাখিভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে রিফাজ মন্ডল (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রেফাস মন্ডল (২০) খোকসা বেতবাড়ীয়া ইউনিয়নের রবিউল ইসলামের ছেলে।
বুধবার রাতে পাংশা উপজেলার কলিমহর থেকে গুরুতর আহত স্কুল ছাত্র রাকিব (১২) কে উদ্ধার করা হয়। সে একতারপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্র। সে একই গ্রামের সাচ্চু শেখের ছেলে।
জানা গেছে, ওই ছাত্র সন্ধ্যায় বাবার ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে চটপচি খাওয়ার জন্য স্থানীয় একতারপুর হাটের উদ্দেশ্যে রওনা হয়। পথমধ্যে পাশের গ্রামের এক যুবক তার ভ্যানে ওঠে। হাটে এসে শিশুটিকে সাথে করে রান্না ছুলা খাওয়ায়। পানা টাকা আদায়ের কথা বলে ভ্যানসহ শিশুটিকে নিয়ে কলিমহর হাটে পৌচ্ছায়। তখন এশার নামাজের আযান হয়ে গেছে। এক পর্যায়ে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে শিশুটির গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে। তাকে রাস্তার পাশের একটি গোবরের গাদায় ফেলে দিয়ে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটি সজ্ঞা ফিরে পেয়ে রাস্তায় উঠে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। শিশুটিকে হত্যা প্রচেষ্টা ও ভ্যান ছিনতাইয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।
হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ শ্রেণীর ছাত্র রাকিব জানায়, সন্ধ্যায় সে বাড়ি থেকে হাটে যাওয়ার সময় বেতবাড়িয়া গ্রামের রেফাজ তার ভ্যানে ওঠে। তাকে কয়েক দফায় ছুলা চটপটি ও টাইগার খাওয়ায়। সে টাকা আদায় করতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। কলিমহর বাজার পার হয়ে গিয়ে চলন্ত ভ্যানের উপর থেকে রিফাত তার গলায় বেল্ট পেঁচিয়ে ধরে। পরে তাকে গবরের গাদার কাছে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, ভ্যান ছিনতাই ও শিশু হত্যা চেষ্টার  অভিযোগে বৃহস্পতিবার সকালে রেফাস মন্ডল কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net