August 25, 2026, 5:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুমারখালীতে মদসহ দুই সুইপার আটক! ছেড়ে না দেওয়ায় থানায় মলমূত্র ঢেলে দেয়ার হুমকি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে  ৫০ লিটার বাংলা (চোলাই) মদসহ হরিজন পল্লীর দু’জনকে আটক করেছে থানা পুলিশ। আটকদের ছাড়িয়ে নিতে থানায় মলমূত্র ঢেলে দেয়ার হুমকি দিয়েছে উপজেলার পৌরসভার হরিজন পল্লীর সদস্যরা।
শনিবার (২ অক্টোবর) দুপুরে হরিজন পল্লীর প্রায় অর্ধশত নারী পুরুষ কুমারখালী থানায় উপস্থিত হয়ে এই হুমকি দেন। এ সময় তারা থানার মধ্যে থেকে বালতি ভর্তি মলতুলে নিজেদের শরীরে মাখে ও থানাতে ঢেলে দেয়ার হুমকি দেন।
তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিব হাসন পরিস্থিতি স্বাভাবিক করতে তাদেরকে শান্ত করেন। একপর্যায়ে থানার কেচি গেট আটকিয়ে দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় হরিজন পল্লীর ছেদিয়া বাঁশফোড়ের ছেলে উজ্জ্বল বাঁশফোড় ও বাদল বাঁশফোড়ের ছেলে জীবন বাঁশফোড়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে কুমারখালী থানার এসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আসামিদের থানায় নিয়ে আসা হলে কুমারখালী পৌরসভার হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ থানা চত্বরে এসে আসামিদের ছেড়ে দেয়া না হলে বালতিতে মল নিয়ে ঢেলে দেয়ার হুমকি দেয়। এ সময় পুলিশ কঠোর অবস্থানে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ৫০ লিটার মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net