August 25, 2026, 8:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরণে শফিক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে এর মধ্যে একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে বলে জানা গেছে।
রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, আহদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। আদালতের পিপি ইসমাইল হোসেন বলেন, হঠাৎ একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এসেই দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। আর ভেতরে চিল্লাচ্ছেন অনেকে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে মালখানার ভেতরে সংস্কারকাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিলেন। মিস্ত্রিদের কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net