August 25, 2026, 7:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে শাহারুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশু শাহারুল ইসলাম দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগিরাতপুর গ্রামের পুরাতনপাড়ার আব্দুল মকিমের ছেলে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই-বোনের মধ্যে শাহারুল সবার ছোট।শিশুটির বাবা আব্দুল মকিম বলেন, সন্ধ্যার পর হঠাৎ আমার ছেলে শাহাবুল অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ছটফট করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহারুলকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, আমার ছেলে বিকেলে তার সহপাঠীদের সাথে খেলছিল। এর মধ্যে কোনো এক সময় তাকে সাপে কামড়িয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবারের সদস্যরা যে লক্ষণগুলো বলেছে সেগুলো বিশ্লেষণ করে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত হয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net