May 25, 2026, 8:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমার পদত্যাগ ও বহিষ্কার নাটক! রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট

কুষ্টিয়ায় এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সরকারি পরিচালক নীলকমল পাল বাদী হয়ে ১১ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
ঐ কর্মকর্তার নাম আব্দুর রশিদ। তিনি জেলার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ (৫৬) সরকারি কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরনের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকা অর্জন ও দখলে রেখেছে।
এইঅসঙ্গতির জন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের ঐ কর্মকতা।
মো.আব্দুর রশিদের বাড়ি রাজবাড়ী জেলায়। চাকুরী সুবাদে তিনি এসে কুষ্টিয়া শহরের থানাপাড়ার চাঁদ মোহাম্মদ রোডে নিজস্ব বাড়ি করেন এবং সেখানেই বসবাস করছেন।
আব্দুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জানান সকল অভিযোগ মিথ্যা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net