April 25, 2026, 7:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

শৈলকুপায় অটোভ্যান সহ  নিখোঁজ শিশু

শেখ ইমন,শৈলকুপা(ঝিনাইদহ)/

অটোভ্যান সহ নিখোঁজ হয়েছে জিহাদ হোসেন নামের এক শিশু(১২)। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। নিখোঁজ শিশু জিহাদ হোসেন রামচন্দ্রপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় গত শনিবার শৈলকুপা থানায় জিডি দায়ের করেন শিশুটির পিতা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শিশুটিকে উদ্ধারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।নিখোঁজ শিশু জিহাদের পিতা হবিবর রহমান জানান, তার ছেলে জিহাদ গত শুক্রবার সকাল ১০টার দিকে অটোভ্যান নিয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের উদ্দেশ্যে যায়। তারপর থেকে তার আর কোন সন্ধান তারা পাননি। এরপর শনিবার তিনি শৈলকুপা থানায় একটি জিডি দায়ের করেন।রামচন্দ্রপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন জানান, তারা ঘটনাটি জানার সাথে সাথে শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশু নিখোঁজের ঘটনায় শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে জিহাদ নামের এক শিশু একটি অটোভ্যান সহ নিখোঁজ হয়। পুলিশ নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net