October 17, 2026, 1:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মতিউর রহমান লাল্টুকে সংবর্ধনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াই বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের পক্ষ থেকে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ব্যাংকের মজমপুর শাখায় ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও স্বাধীনতা ব্যাংকার পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টু।
বক্তব্য রাখেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফীন, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক ড.আমানুর আমান।
আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক জাহাংগীর আলম, দপ্তর সম্পাদক জামিরুল ইসলাম, সহ-সম্পাদক রাশিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিপনুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ সদস্য মোসলেম উদ্দিন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net