March 4, 2026, 2:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী সাপের ‘ঝাপান খেলা’দেখতে উপচে পড়া ভীড়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে সাপ খেলা প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। বুধবার জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাইগাছি বাজারে বেলা ১ টা থেকে বিকেল পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ১১ টি দল অংশ গ্রহণ করেন।
চাঁপাইগাছি বাউল ক্লাবের আয়োজনে মো. লিটন প্রামানিকের সভাপতিত্বে ঐতিহ্যেবাহী সাপখেলা প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের  সাবেক সভাপতি  আবদুল্লাহ আল বাঁকী বাদশা। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আজম হান্নান। ঐতিহ্যবাহী সাপ খেলা প্রতিযোগীতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় স্থান অধিকারী দলকে মোবাইল এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকে সান্তনা পুরস্কার হিসাবে নগদ অর্থ দেয়া হয়।
প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী কুমারখালীর শ্যামগঞ্জের সাপুড়িয়া গফুর জানান, পাংশা ও ঝিনাইদহ ছাড়া অন্যান্যদের মধ্যে  কুমারখালীর সাপুড়িয়া দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় শুধু গোখরো সাপের মাধ্যমে খেলা দেখানো হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ১০ মিনিটের খেলায় যে সাপুড়িয়ার সাপ  উপরের দিকে বেশি উঁচু হতে পারবে তিনি বিজয়ী হবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net