July 22, 2026, 6:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে

নিখোঁজের ১০ দিন পর মিলল কৃষকের লাশ

শেখ ইমন, শৈলকুপা-ঝিনাইদহ/

ঝিনাইদহের শৈলকুপায় দশদিন আগে নিখোঁজ এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মিজানুর রহমান মিঠু (৫০) ওই গ্রামর আজব আলি বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিজানুর। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে গ্রামবাসী বাড়ির পাশের মেহগনি বাগানে মিজানুরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net