June 23, 2026, 8:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

দুর্নীতির মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম কারাগারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। বৃহস্পতিবার আদালতের কার্যক্রমের ঠিক শেষ মুহুর্তে তিনি জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠনোর আদেশ দেন কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ (বিশেষ) আদালত।
এর আগে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয় থেকে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার আলপনার কাছে সম্পদের বিবরণী চাইলে তারা তাদের জ্ঞাত আয় হিসেবে তথ্য উপস্থাপন করেন। পরে দুদকের তদন্তে তাদের জ্ঞাত আয়ের বাইরে আরো সম্পদের সন্ধান মেলে।
পরে এ বছরের ২৮ সেপ্টেম্বর কমিশনের উপসহকারী পরিচালক নীল কমল পাল কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতে এ মামলা করেন।
এই মামলার পর তারা উচ্চ আদালতে জামিন আবেদন করলে ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও কে এম জাহিদ সরওয়ার এর বেঞ্চ প্রকৌশলী রবিউল ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নি¤œ আদালতে আত্মসমর্পন এবং তার স্ত্রী কামরুন্নাহাকে ৬ সপ্তাহের জামিন মনঞ্জুরসহ ৬ সপ্তাহের মধ্যে নি¤œ সংশ্লিষ্ট নি¤œ আদালতে জামিনাবেদনের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১অক্টোবর হতে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও স্ত্রী কামরুন্নাহার জ্ঞাত আয় বহির্ভুত ৫২ লক্ষ ১৬হাজার ৫শ ৭৩টাকার সম্পদ অর্জন করেন।
মামলায় আজ (বৃহস্পতিবার) তিনি আদালতে হাজির হন। তবে এসময় তার স্ত্রী আদালতে ছিলেন না।
দুদক সূত্রে জানা যায় নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহার আলপনা কুষ্টিয়া শহরের একটি বেসরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত।
দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু জানান উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে থাকায় এই মামলার অপর আসামী নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহার(৪৫)র জামিন শুনানী হবে আগামী ১৪ নভেম্বর।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net