March 4, 2026, 10:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, চেয়ারে বসে ছিল ‘খুনি’ ছেলে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের কোপে জবেদা খাতুন নামে ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে সদর উপজেলার পিরোজখালী গ্রামের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জবেদা একই এলাকার হাসান আলীর স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মুকুল হোসেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মুকুল পরপর তিনটি বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীদের মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে সব স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যান। এরপর একটি সন্তান নিয়ে থাকতেন মুকুল। শনিবার বিকেলে খাওয়ার সময় মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ নিয়ে উত্তেজিত হয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মুকুল। বিষয়টি প্রতিবেশীদের জানায় মুকুলের সন্তান। পরে প্রতিবেশীরা এসে দেখেন মেঝেতে পড়ে আছে জবেদার রক্তাক্ত লাশ। আর মুকুল পাশের ঘরে চেয়ারে বসে আছেন।

ওসি আরো জানান, ঘর থেকে অভিযুক্ত ছেলে মুকুলকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net