September 10, 2026, 5:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

কুষ্টিয়ায় নির্মম খুনের শিকার ইজিবাইক চালক, নিখোঁজের ৩ দিন পর মিললো লাশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় নির্মম খুনের শিকার ইজিবাইক চালক, নিখোঁজের ৩ দিন পর  লাশ মিরেছে। কোরবান আলী মোল্লা (৫৫) নামের এই ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মনিপার্কের পেছনের কটা মল্লিকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রোববার (১৪ নভেম্বর) সকালে নিহতের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে। কোরবান আলী মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত জান আলী মোল্লার ছেলে। তার এক ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে।
জানা গেছে, গত বুধবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে ভাড়ায় যাত্রী বহনের জন্য বের হন কোরবান আলী। সেদিন রাত থেকে নিখোঁজ হন তিনি। ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
পরেরদিন মিরপুর থানায় জিডি করেন তার ছেলে মোমিন মোল্লা। শনিবার দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। তার ইজিবাইক ও হত্যারহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
কোরবান আলীর ছেলে মোমিন বলেন, নিখোঁজ পর বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে ফেসবুকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের খবর পাই। রোববার সকালে মর্গে এসে দেখি আব্বার মরদেহ। সন্ত্রাসীরা আমার বাবাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যার শিকার হয়েছেন। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net