August 28, 2026, 11:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

চুয়াডাঙায় ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে ছেলে নিহত, বাবা আহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে মানিক হোসেনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তার বাবা বাবলুর রহমান।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার পাথিলা কৃষিফার্মের নারকেল বাগানের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেয়া হয়েছে।
নিহত মানিক হোসেন (১০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে বাবলুর ছেলে মানিককে নিয়ে পাখিভ্যানযোগে (ব্যাটারিচালিত) নিজ বাড়ি থেকে জীবননগরে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন। পাথিলা কৃষি ফার্মের সামনে ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে এতে মানিক হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net