March 5, 2026, 2:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প

দৌলতপুরে ১৪ ইউপি’র ১০ টিতে স্বতন্ত্র, ৪ টিতে নৌকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিপরীতে চরম ভাল করেছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনের ফলাফলে ১৪ ইউপি’র মধ্যে ১০ টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে ৪ টি ইউপিতে বিজয় অর্জন করতে পেরেছে নৌকা প্রতীকের প্রার্থীরা। নির্বাচনের এ ফলাফলে রীতিমতো হতাশা দেখা দিয়েছে আওয়ামী শিবিরে। সঠিক প্রার্থী বাছাইয়ে চরম ব্যর্থতা এ পরাজয়ের মুল কারন বলে মনে করা হচ্ছে। ফলাফল নি¤œরুপ :
প্রাগপুর ইউপি – আশরাফুল উজ জামান মুকুল সরকার (নৌকা)
আদাবাড়ীয়া ইউপি- আব্দুল বাকি -(আনারস)
হোগলবাড়ীয়া- সেলিম চৌধুরী (নৌকা)
চিলমারী ইউপি-ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান (মটর সাইকেল)
রিফায়েতপুরইউপি-আব্দুর রশিদ বাবলু -(মটর সাইকেল)
খলিসাকুন্ডি ইউপি জুলমত হোসেন – (স্বতন্ত্র)
পিয়ারপুর ইউপি সোহেল রানা বুলবুল -(চশমা)
ফিলিপ নগর ইউপি- নঈম উদ্দিন সেন্টু (চশমা)
রামকৃষ্ণপুর ইউপি সিরাজ মন্ডল – (নৌকা)
মরিচা ইউপি জাহিদুল ইসলাম – (স্বতন্ত্র)
দৌলতপুর ইউপি- মহিউদ্দিন বিশ্বাস (নৌকা)
বোয়ালিয়া ইউপি খোয়াজ হোসেন, (চশমা)
আড়িয়া ইউপি হেলাল উদ্দিন (স্বতন্ত্র)
মথুরাপুর- মুয়াআনারুল কবির মিন্টু (আনারস)
দৌলতপুরের এ ফলাফলে রাতে মুখ খুলতে চাননি অনেক নেতা। যাদের অনেকেই ভোটের সময় ভোটারদের নানাভাবে ভয়ভীতি সহ নানা হুমকি-ধামকি দিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক উপজেলা আওয়ামী লীগের নেতা দৈনিক কুষ্টিয়াকে বলেন নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সততার অভাবে এ ফল বিপর্যয় ঘটেছে। তিনি বলেন হঠাতই এখন এমন দিন চলে এসেছে যে প্রকৃত আওয়ামী লীগাররা দল থেকে বিতারিত হচ্ছে। তার পরিবর্তে অর্থের বিনিময়ে বিক্রয় করে দেয়া হচ্ছে দলীয় মনোনয়ন।
রিফায়েতপুর ইউপিতে বিজয়ী আব্দুর রশিদ বাবলু জানান আওয়ামী এখন নন-আওয়ামী লীগারদের হাতে বন্দী। তাকে ঘায়েল করতে কিনা করেছে এসব নব্য আওয়ামী লীগ নেতারা। কিন্তু জনগন তাকে ভোট দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net