July 17, 2026, 6:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা

কুষ্টিয়ায় নিবার্চনী প্রচারণায় গোলাগুলি/ গুলিবিদ্ধ ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ২জন আহত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাহিরমাদী গ্রামে প্রতিপক্ষের হামলা ও গুলিতে মা ও ছেলে আহত হন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় বিজয়ী চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানের লোকজন ইউপি সদস্য রোকেয়া বেগমের বাড়িতে হামলায় চালায়। এ সময় হামলাকারীরা ইউপি সদস্য রোকেয়া বেগম (৪০) কে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে এবং তার ছেলে রব্বিকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি করে। পরে আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
দৌলতপুর থানার নবাগত (ওসি) জাবেদ হাসান জানান, নির্বাচন সংক্রান্ত ঘটনায় ১ জন আহত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net