June 2, 2026, 1:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়ার কৃতী সন্তান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১ সম্মাননা স্মারক লাভ করেছে কুষ্টিয়ার অনিক মাহমুদ। বিশেষভাবে সক্ষম ক্যাটাগরিতে বিজয়ী অনিক মাহমুদকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিজয়ী অনিক মাহমুদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ৭ম বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১ সারাদেশ থেকে বিশেষভাবে সক্ষম ক্যাটাগরিতে বিজয়ী অনিক মাহমুদকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সেরা ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১-এর উপদেষ্টা ও বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১-এর প্রধান বিচারক ও বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাওলি, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আরফিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল এবং বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ‍ পলক বলেন, প্রতিবন্ধী হয়েও ফ্রিল্যান্সিং কাজ করে সফলতা লাভ করেছে কুষ্টিয়ার অনিক মাহমুদ। তাঁর শারীরিক বাধা কোনো ‘বাধা’ হয়ে ওঠেনি। ঘরে বসেই ই শিখন নামক ওয়েবসাইট থেকে কাজ শিখে নিজে আয় করার পাশাপাশি আরও অনেকের আয়ের ব্যবস্থা নিশ্চিত করেছেন এই তরুণ। অনলাইন মার্কেটপ্লেস ফাইভার ও আপওয়ার্কে কাজ করে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে আরও তরুণের কর্মসংস্থান সৃষ্টি করেছে যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, নিজের শারিরীক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি অনিক মাহমুদ। মনোবল হারাননি সে। অদম্য লড়াকু অনিক মাহমুদ এখন সফল ফ্রিল্যান্সার। অনেকের আইডলও বটে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ‍ পলক আরও বলেন, সরকার ২০২৫ সালের মধ্যে অন্তত এক লাখ ফ্রি-ল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চায়। আর এর জন্য তিনি বেসিসের মাধ্যমে ফ্রি-ল্যান্সারদের প্রস্তাবনা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এবার বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১-এর কার্যক্রম ২৭ অক্টোবর ২০২১ থেকে নিবন্ধনের মাধ্যমে শুরু হয় এবং ১৮ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময়ে চৌদ্দ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১’ এর নিবন্ধন করেন। এর মধ্যে থেকে বিচারকমণ্ডলীর মাধ্যমে ধাপে ধাপে যাচাই বাছাই করে, প্রতিষ্ঠান পর্যায় ও ব্যক্তি পর্যায়, এ দুটি ভাগে, সাত ক্যাটাগরিতে মোট ৯৯টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net