August 31, 2026, 5:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া জেলা শহরের আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত সড়কের আব্দুল মোতালেবের ছেলে খলিলুর রহমান। একই এলাকার জামিরুল ইসলাম জাম্বুর ছেলে মীর সাইমুম ওরফে জিতু, মৃত খাদিমুল ইসলাম টুলুর ছেলে জুয়েল রানা এবং মজিবর রহমান জিন্নাহর ছেলে মিতুল।
এ মামলায় ৫ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান ২০১০ সালের ২২ অক্টোবর বিকেলে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে রেজাউলের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এর চার দিন আগে আসামি জুয়েল রেজাউলের নিকট একটি মোবাইল রেখে ৩০০ টাকা নেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে মোবাইল ফেরত চান জুয়েল। কিন্তু টাকা না পেয়ে মোবাইল দিতে অস্বীকার করেন রেজাউল। ২১ অক্টোবর রাতে জুয়েল ও জিতু রেজাউলকে ডেকে নিয়ে যান। পরে আসামিরা ওই রাতেই নির্মমভাবে তাকে হত্যা করে ড্রেনে ফেলে দেন।
এ ঘটনায় ২২ অক্টোবর নিহত রেজাউলের বড় ভাই রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২২ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা এসআই খবির আহমেদ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান দন্ডপ্রাপ্ত এক আসামি পলাতক রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net