June 19, 2026, 1:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই একজন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা যাবে না। তাকে সময় দিতে হবে। তিনি বলেছেন আরেকটা আইন আছে, আইসিটি অ্যাক্ট অব ২০০৬ এ একটা সেল রয়েছে। যেই সেলটা একটা ইনকোয়ারি করতে পারে। যে এই মামলাটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে হয় কি হয় না।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ওভারসিস করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) ওকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আরেকটা বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্বান্ত নিয়েছি। সেটা হচ্ছে মামলা করলে একজন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা যাবে না। তাকে হয় সময় দিতে হবে। আর মামলা নেওয়ার পরে তাকে সুযোগ দিতে হবে যে, কোর্টে এসে তিনি জামিন চাইতে পারবেন। পালাতক হয়ে গেলে তো কিছু করার নেই। কিন্তু ইমিডিয়েটলি গ্রেফতার করার যে পার্সেপশন ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করা যাবে না, যতক্ষণ না ইনকোয়ারি শেষ না হয়। এই আইনে অভিযোগ থাকলে একজন সাংবাদিককে কারাগারে নেওয়া যাবে না। আপনারা দেখেছেন, যার ফলে গত ৬ মাসে এধরনের ঘটনা ঘটেনি।
ওকাব টক অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net