July 26, 2026, 9:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

৫ দিন ধরে নিখোঁজ কুষ্টিয়ার অনলাইন পোর্টাল সম্পাদকের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
৫ দিন ধরে নিখোঁজ কুষ্টিয়ার অনলাইন পোর্টাল সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ সাংবাদিকের নাম হাসিবুর রহমান রুবেল। তিনি ক্রাইম ভিশন বিডি নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন। একই সাথে কাজ করতেন আমাদের নতুন সময় নামক একটি পত্রিকাতে।
পুলিশ জানায় বেলা ২টা ৪৫ মিনিটের দিকে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গড়াই নদী সংলগ্ন নির্মিয়মান শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচে একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সেটি সাংবাদিক রুবেলের বলে শনাক্ত করা হয়। তার পকেট থেকে মানিব্যাগ, কিছু অর্থ ও সাংবাদিকতার কয়েতটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রুবেলের অফিস ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে অবস্থিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার অফিসে কাজ করছিলেন রুবেল। এসময় তার মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যেতে থাকে।
পুলিশকে লিখিত দেয়া হয়। পুলিশ জানিয়েছিল রুবেলের অনুসন্ধানে কাজ করছে তারা।
এদিকে ঐ সাংবাদিকের খোঁজ পেতে বুধবার কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
নিখোঁজ সাংবাদিক রুবেলের স্ত্রী ইতি খাতুন জানান নিখোঁজের দিন রুবেল সারাদিনই বাইরে ছিলেন। বিকেলে তার সাথে ইতির একবার কথা হয়। তখন রুবেল তাকে জানান রাতে বাসায় ফিরবেন।
ইতি কুষ্টিয়া পুলিশের গাফিলতিতে তার স্বামীকে লাশ হতে হয়েছে বলে অভিযোগ করেন। তিনি জানান অনেক সময় চলে গেলেও পুলিশ রুবেলকে উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেয়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net