August 25, 2026, 7:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

রোহিঙ্গা ইস্যুতে একমত/বাংলাদেশ-চীনের মধ্যে ৪টি চুক্তি সই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বৈঠকে আজ রবিবার ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ দুই পক্ষের প্রতিনিধিদল অংশ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছি। দিন দিন রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিস্থিতির অবনতি হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ঝুঁকি নিয়ে কাজ করছে। দিন দিন আমাদের দুর্ভোগ বেড়েই চলেছে। এ সমস্যা সমাধানে আমরা চীনের সহযোগিতা চেয়েছি। চীন জানিয়েছে, তারা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ সমস্যা সমাধানের প্রক্রিয়া দ্রুততর হোক এটাই তারা চান। এ বিষয়ে মিয়ানমারের যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে তারা সে বিষয়ে কাজ করছেন।
উল্লেখ্য, গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল পাঁচটার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net